আজ আমি মোবাইল অপারেটর গুলার E-care নিয়ে ধারাবাহিক পোস্ট এর ৩য় পর্ব শুরু করছি । আমার ধারাবাহিক পোস্ট গুলার প্রথম এবং ২য় পর্ব যথাক্রমে >>
আগের পোস্ট গুলা করার পর অনেকে রিকুয়েস্ট করেছেন অন্যান্য অপারেটর গুলার কেমন করে (E-care) সেবার পাওয়া যাবে এবং নিয়ম কানুন টা শেয়ার করার জন্য । আমি আপনাদের কথা দিচ্ছি আর যত গুলা মোবাইল অপারেটর এর (E-care ) সুবিধা আছে সব গুলা এক এক করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ্ । যাই হক আজ আপনাদের দেখাব বাংলাদেশের সব থেকে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন এ কেমন করে আপনি নিজে হবেন অনলাইন কাস্টমার কেয়ার অফিসার !
আসুন তাহলে কাজে লেগে যাই । পোস্ট টি শুরু করার আগে একটি বিষয় আপনাদের আগে বলে নেই অন্যান্য অপারেটর গুলার থেকে গ্রামীণফোন এর (E-care) অনলাইন কেয়ার সুবিধা টা একটু ভিন্ন ! তাই ভিজিটর দের অনুরুধ করবো পোস্ট টি ভালভাবে দেখার জন্য But i believe … Nothing is impossible 
১। প্রথমে আপনি এই লিংকে ক্লিক করুন https://webserv.grameenphone.com/ecare/ ক্লিক করার পর নিচের চিত্রের মত একটি পেজ ওপেন হবে । চিত্র টি লক্ষ্য করুন .এখন ডান পাশে মার্ক করা অংশে (Register Now) < ক্লিক করুন
২। (Register Now) ক্লিক করার পর নিচের চিত্রের মত আরও একটি পেজ ওপেন হবে । নিচের চিত্র টি দেখুন . এখন আপনাকে রেজিস্ট্রেশন ফরম টি পূরণ করতে হবে (একটা ইয়াহু বা জিমেইল এ আকাউন্ট করতে যেমন করে যে যে ইনফর্মেশন গুলা চাওয়া হয় সেই রকম করেই) আশা করি আপনারা বিষয় টা বুঝতে পেরেছেন । তাহলে নিচের ফরম টি পূর্ণ করুন । পূর্ণ করে Create My Account এ ক্লিক করুন।

৩। আমি ধরে নিলাম আপনি সঠিক ভাবে উপরে উল্লেখিত ফরম টি পূর্ণ করতে পেরেছেন । যদি সঠিক ভাবে উক্ত কাজ শেষ করতে পারেন তাহলে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন উক্ত নাম্বারে একটা এসএমএস যাবে সেই সাথে একটা ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন , এবং নিচের চিত্রের মত একটি পেজ ওপেন হবে। যার মানে হল আপনি সঠিক ভাবে রেজিস্ট্রেশন করতে পেরেছেন ।

৪। এখন বলা হবে আপনার পাসওয়ার্ড টি চেঞ্জ করার জন্য। আপনি এসএমএস ধারা প্রাপ্ত পাসওয়ার্ড টি চেঞ্জ করে আপনার ইচ্ছা মত ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করুন । নিচের চিত্র টি দেখুন।

৫। এখন যে পেজ টি ওপেন হবে নিচের চিত্র টি দেখুন । দেখতে পাচ্ছেন ৫ টি অপশন আছে উক্ত পেজে যেমন (My GP Home/My Account/Manage My Service/Billing Service/Support) এখন আপনার পছন্দ মত একটি অপশনে ক্লিক করুন । ধরেনিলাম আপনি (Billing Service) অপশন পছন্দ করেছেন । এখন আপনি >View call detailes ক্লিক করে Start date / End date সিলেক্ট করে Submit এ ক্লিক করুন । এখন আপনার মোবাইল নাম্বারে ৬ সংখ্যার একটা (I TOKEN) নাম্বার যাবে।

৬। (I TOKEN) নাম্বার টি Submit করার পরই আপনার কাজ শেষ এবং পেয়ে যাবেন আপনার কাঙ্কিত সেবা টি
এবং ওপেন হয়ে যাবে মনিটরে আপনার নাম্বারের কল হিস্টরি !! নিচের চিত্র টি দেখুন । চিত্রটি অবশ্য হালকা এডিট করা কারণ উক্ত নাম্বারে আমার সম্পূর্ণ তথ্য
। একই নিয়মে আপনি My GP Home ক্লিক করে আপনার প্রোফাইল টি দেখে নিতে পারবেন এবং > Manage My Service এ ক্লিক করে আপনার বর্তমান প্যাকেজ টি দেখেনিতে পারবেন এবং পরিবর্তন ও করতে পারবেন । বাড়তি কিছু সিবিধা গ্রামীণফোনের E-care সেবাই একমাত্র পাবেন ।

তাহলে এখন থেকে নিজেই হয়ে জান গ্রামীণফোন অনলাইন কাস্টমার কেয়ার অফিসার
এবং আপনি নিজেই দেখেনিন আপনার কল হিষ্টরি ,এসএমএস হিষ্টরি ,FNF নম্বার, রিচার্জ হিষ্টরি আরো কত কি..একদম ফ্রিতে
কি পারবেন তো ? আশা করি পারবেন
——————————————————————————————————————————————-
আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সহজ করে বর্ণনা করার । আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবার কথা না । তার পরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোন জিজ্ঞাসা থাকে তাহলে নিচের কমেন্ট বক্স টি আপনায়ের জন্য উন্মুক্ত । নেক্সট পোস্টে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সাথেই থাকুন । আজ এই পর্যন্ত
ভাল থাকবেন সবাই এবং ভাল রাখবেন সবাইকে ।
©B Islam
Advertisement:
i have a corporate number but i do not view my call history.
how do i get