Tuesday, May 28, 2013


(২) বাংলালিংক কাস্টমার কেয়ার অফিসার এখন আপনি নিজে! -আপনি নিজেই দেখেনিন আপনার কল হিষ্টরি ,এসএমএস হিষ্টরি ,FNF নম্বার, রিচার্জ হিষ্টরি আরো কত কি..একদম ফ্রি!

>>> এই পোস্টটি ৩,২৬২ বার দেখা হয়েছে <<<

بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

কেমন আছেন বন্ধুরা ? আশা করে অনেক ভাল আছেন :)
এই বিষয়ে আমার আগের পোস্ট (রবি কাস্টমার কেয়ার অফিসার এখন আপনি নিজে! -আপনি নিজেই দেখেনিন আপনার কল হিষ্টরি ,এসএমএস হিষ্টরি ,FNF নম্বার, রিচার্জ হিষ্টরি আরো কত কি..একদম ফ্রি!) করার পর আপনাদের কাছ থেকে অনেক রিকুয়েস্ট আসে অন্যান্য মোবাইল অপারেটর গুলার এই বিষয়ে পোস্ট করার জন্য । সো আপনাদের জন্যই তো আমাদের প্রচেষ্টা। অতএব আপনাদের কথা বিবেচনা করে আজ মোবাইল অপারেটর বাংলালিংকে কেমন করে আপনি নিজে হবেন কাস্টমার কেয়ার অফিসার এবং কেমন করে দেখে নিবেন আপনার মোবাইল নম্বারের সম্পূর্ণ তথ্য তার বিস্তারিত আপনদের কে দেখিয়ে দেব একদম হাতে মাউসে :P ! সো চলুন তাহলে কাজে লেগে যাই
১। প্রথমে আপনে এই লিংক এ ক্লিক করুন  http://onlineservice.banglalinkgsm.com/  এখন নিচের চিত্রের মত একটা পেজ ওপেন হবে । এইবার আপনার বাংলালিংক নাম্বার থেকে (Reg টাইপ করে সেন্ড করুন> 9876 নাম্বারে)একটু সময় পর আপনার মোবাইল এ চলে আসবে একটা SMS সেই সাথে একটা পাসওয়ার্ড  , এখন আপনার >মোবাইল নাম্বার এবং SMS ধারা পাপ্ত >পাসওয়ার্ড টি দিয়ে > Sign In করুন – নিচের চিত্রের মত অনুসরণ করুন ।
২। Sign in করার পর নিচের চিত্রের মত আরও একটা পেজ ওপেন হবে । ওপেন হবার পর ৮ টি অপশন যেমনHome/My Profile/My connection/ service request/ Loyalty Program/Contact us/Inbox/ Customer chat  এখন আপনার ইচ্ছা মত একটি সেবা অপশন পছন্দ করুন । ধরেনিলাম আপনি পছন্দ করেছেন >My connection সেবা টি । এখন My connection এর উপর আপনার মাউস এর কারসার টি নেয়ার পর আরও কিছু অপশন ডাউন এ ওপেন হবে (নিচের চিত্র টি দেখুন) এখন যদি আপনে Call history দেখতে চান তাহলে ক্লিক করুন>Call history এর উপর ।
৩। Call historyকরার পর একটু সময় অপেক্ষা করুন , এখন বাংলালিংক আপনার বাড়তি নিরাপত্তার জন্য আপনার নাম্বার কি কি আপনার এটা পরীক্ষা করার জন্য আপনার মোবাইল নাম্বারে আরও একটা এসএমএস এর মাধ্যমে 5সংখ্যার একটা  (I-TOKEN ) নাম্বার । I-TOKEN নাম্বার টি পাওয়ার সাথে সাথে Please enter iToken No অপশন এ বসিয়ে >Go তে ক্লিক করুন (I-TOKEN নাম্বার টি বসাতে দেরি করবেন না দেরি করলে আপনার I-TOKEN নাম্বার টি invalid হয়ে যাবে এবং আপনাকে আরও একটা  I-TOKEN  এর জন্য Generate New iToken এ ক্লিক করতে হবে ) ।আমি ধরে নিলাম আপনি সফল ভাবে উক্ত কাজ গুলা সমাপ্ত করতে পেরেছেন । নিচের চিত্রটি দেখুন এবং হুবহু ফলো করুন ।

৪। এখন আপনার সামনে বিস্ময় ! :O  আপনার নাম্বারের Recent call History আপনার চোখের সামনে ! :P   দেখুন নিচের চিত্রটি (উল্লেখ্য যত গুলা মোবাইলে অপারেটর আছে তার মাঝে একমাত্র বাংলালিংক E-care সুবিধা টি সর্বাধিক সুবিধা সম্বলিত )

৫। এখই নিয়মে My Profile এ ক্লিক করে আপনে আপনার প্রোফাইল তৈরি করতে এবং এডিট করতে পারবেন । আরও অনেক সুবিধা পাবেন বাড়তি যেটা অন্যান্য মোবাইল অপারেটরে আমার জানা মতে নাই । সব কিছুই করতে পারবেন আপনি নিজে নিজে যেমন প্যাকেজ পরিবর্তন/ এফএনএফ নাম্বার পরিবর্তন ইত্যাদি ইত্যাদি ……  হয়তো প্রথম দিকে একটু ঝামেলার মনে হতে পারে বাট ধীরে ধীরে আপনি শিখে যাবেন :)
বিঃদ্র -Change password ক্লিক করে আপনার এসএমএস ধারা প্রপ্ত পাসওয়ার্ড টি পরিবর্তন করে নিবেন । নাহলে এসএমএস এর পাসওয়ার্ড টি আপনি ভুলেও যেতে পারেন । পাসওয়ার্ড পরিবর্তনে বাংলালিংক রবির মত এত ঝামেলা করে না ।
-———————————————————————————————————————————-
 আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সহজ করে বর্ণনা করার । আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবার কথা না । তার পরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোন জিজ্ঞাসা থাকে তাহলে নিচের কমেন্ট বক্স টি আপনায়ের জন্য উন্মুক্ত । পোস্ট টি কেমন লাগলো জানাতে ভুলবেন না । নেক্সট পোস্টে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে  সাথেই থাকুন । আজ এই পর্যন্ত
ভাল থাকবেন সবাই এবং ভাল রাখবেন সবাইকে ।


আপনার কম্পিউটার এর স্ক্রীন দেখতে পাবেন মোবাইল দিয়ে পৃথিবীর যে কোন জায়গা থেকে

>>> এই পোস্টটি ১,৮৫৪ বার দেখা হয়েছে <<<
বিছমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজ আমি আপনাদেরকে একটি সফটওয়্যার দিব সেটির মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটার এর স্ক্রীন দেখতে পাবেন মোবাইল দিয়ে পৃথিবীর যে কোন জায়গা থেকে ।এমন কি টিম ভিউয়ারের মত আপনার কম্পিউটারের স্ক্রীন আপনার মোবাইলে দেখতে পারবেন এবং যাবতীয় কাজ করতে পারবেন। এর জন্য আপনার যা লাগবে তা হল-
rdm+
1. কম্পিউটারে ইন্টারনেট সংযোগ
2. জাভাস্ক্রীপ্ট/ এড্রয়েড সাপোর্ট করে এমন একটি মোবাইল ও এতে ইন্টারনেট সংযোগ এখন আপনি এখানথেকে ছোট ফাইলটি নামিয়ে নিন এবং এটি এক্সট্রাক্ট করুন তাহলে এর মধ্যে 3 টি ফাইল দেখতে পাবেন.exe ফাইলটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন। ইন্সটল করার সময় আপনার নাম এবং ইমেইল চাইবে যে কোন একটি দিয়ে দিন এবং মনে রাখুন ও ওকে চাপুন এবার আপনার একাউন্ট নেম, এবং পাসওয়ার্ড চাইবে এখানে ও যা মনে হয় দিন ও মনে রাখুন। এবার ওকে করলে আপনার ইন্সটলেশন ও রেজিস্ট্রেশন শেষ হবে।
ডাউনলোড লিংকঃ  www.mediafire.com/?lgfxm3mji5m  (৪.৪এমবি)
এবার এই ফোল্ডারের ভিতর থেকে জার ফাইলটি আপনার মোবাইলে ইন্সটল করুন। মোবাইলে ইন্সটল শেষ হলে সফটওয়ার টি ওপেন করুন এবং সেখানে দেখতে পাবেন পূর্বে থেকে একটা একাউন্ট সেভ করা আছে সেটিতে কানেক্ট করুন তাহলে একটা কম্পিউটারের স্ক্রীন দেখতে পাবেন, এবার ডিসকানেক্ট করুন এবং নতুন করে একটি এড্রেস তৈরী করুন এবং সেখানে আপনার কম্পিউটারের নাম্বার প্রবেশ করান এই নাম্বার পেতে আপনার সিস্টেম ট্রেতে দেখবেন একটি RDM+ নামের একটি আইকন দেখাচ্ছে সেটিতে রাইট ক্লিক করুন তাহলে আপনি আপনার কম্পিউটারের নাম্বার পাবেন।
এবার আপনার কম্পিউটারে ব্যবহৃত একাউন্ট নেম ও পাসওয়ার্ড দিয়ে সেটিকে সেভ করে কানেক্ট করুন। এখন আপনি আপনার মোবাইলে কম্পিউটার এর স্ক্রীন দেখতে পাবেন এবং এখান থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। কেমন লাগল জানাতে ভুলবেন না। মনে রাখবেন আপনার কম্পিউটার ও মোবাইল উভয়ই ইন্টারনেট কানেকশনে থাকতে হবে। এবং সমস্ত প্রক্রিয়াটি ইন্টারনেট কানেকশনে থাকা অবস্থায় করতে হবে।
আপনারা সবাই ভালো থাকবেন । আল্লাহ হাফেজ।

Tuesday, April 16, 2013

computer doctor

কম্পিউটার ও ইন্টারনেটের ছোটখাটো সমস্যা প্রায়ই ভোগায় আমাদের। এতে অনেকে ঘাবড়ে যান। কেউ আবার ছোটেন সারাইখানায়। ছোটখাটো এসব সমস্যা নিজেই সমাধান করা সম্ভব। এমন ১১টি সমস্যা ও তার সমাধান জানাচ্ছেন আল-আমিন কবিরনিজেই যখন 'টেক-ডাক্তার'
মাউস নষ্ট হলে
জরুরি একটি 'পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন' আজ জমা দিতেই হবে। কম্পিউটারে বসতেই দেখা গেল, মাউসটি কাজ করছে না! ঠিকও করা যাচ্ছে না। এখন কী উপায়? উইন্ডোজে একটি সেটিংস পরিবর্তন করে বিকল্প ব্যবস্থায় চালাতে পারেন জরুরি মাউসের কাজ। এ জন্য কিবোর্ড থেকে একসঙ্গে left ALT+ left SHIFT এবং NUM Lock কি চাপুন। মনিটরে ছোট একটি পপ-আপ উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে ok প্রেস করুন। এবার NUM Lock বাটনটি স্বয়ংক্রিয় করুন। এতে কিবোর্ডের কি দিয়ে মাউসের কার্সর নাড়াচাড়া করা যাবে। 1, 2, 3, 4, 6, 7, 8, 9 বাটন দিয়ে মাউস পয়েন্টার নাড়ানো যাবে। আর ৫ দিয়ে মাউসে লেফট ক্লিক এবং + দিয়ে মাউসে ডাবল ক্লিক করা যাবে। ডান পাশে CTRL এর বামের বাটনটি মাউসের রাইট ক্লিক বাটন হিসেবে কাজ করবে। কাজ শেষে NUM Lock অফ করলে এ সুবিধা বন্ধ হয়ে যাবে।

কিবোর্ড যদি কাজ না করে
যদি কিবোর্ড কাজ না করে, তাহলে কোনো কিছুই করতে পারবেন না কম্পিউটারে। এ সমস্যার সমাধান দিতে পারে উইন্ডোজের অন স্ক্রিন কিবোর্ড। অন স্ক্রিন কিবোর্ড চালু করার জন্য উইন্ডোজের Start থেকে All Programs-এ গিয়ে Accessories > Accessibility >
on screen keyboard-এ ক্লিক করুন। দেখবেন মনিটরে ভার্চুয়াল কিবোর্ড হাজির হয়েছে। এই কিবোর্ডের বাটনে মাউস দিয়ে ক্লিক করে লেখা যাবে।

পেনড্রাইভ বন্ধ-চালুর খেলা
পেনড্রাইভের মাধ্যমেই সাধারণত কম্পিউটারে ভাইরাসের সংক্রমণ হয়। এ সমস্যা থেকে বাঁচতে কম্পিউটারে পেনড্রাইভের কার্যকারিতা বন্ধ করে রাখা যেতে পারে। প্রয়োজনে এটা আবার চালু করে নেওয়া যাবে। উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে সুবিধাটি রয়েছে। পেনড্রাইভ Disable করতে প্রথমে Start থেকে run -এ গিয়ে regedit লিখে এন্টার চাপলে Registry Editor উইন্ডো খুলবে। এখান থেকে HKEY ^ LOCAL ^ MACHINE SYSTEM - > CurrentControlSet - > services - > USBSUOR এ যান। Start ফাইলের ওপর ডাবল ক্লিক করে এর ভ্যালু 4 করে দিন। তাহলে আপনার পিসিতে আর কোনো পেনড্রাইভ কাজ করবে না। আবারও পেনড্রাইভ Enable করতে Start-এ ভ্যালু 3 করুন। আবার কম্পিউটারে পেনড্রাইভ ব্যবহার করা যাবে।

জিমেইল হ্যাক হলে
জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়া এখন নৈমিত্তিক ঘটনা। এ অবস্থায় লগ-ইন করতে গেলে পাসওয়ার্ড ভুল দেখায়। Can�t access your account? বাটনে ক্লিক করে বিকল্প ই-মেইল পাসওয়ার্ড রিসেট করেও অনেক সময় কাজ হয় না। কারণ হ্যাকার অনেক সময় বিকল্প মেইল ঠিকানা, নিরাপত্তা প্রশ্ন, ফোন নম্বরও পরিবর্তন করে ফেলে। এ ক্ষেত্রে অ্যাকাউন্টটি ফেরত পাওয়ার একমাত্র উপায় হলো গুগলের সাপোর্ট সেন্টারের সঙ্গে যোগাযোগ করা। এ জন্য https://services.google/. com/inquiry /gmail ^ security 1--এ গিয়ে Did this work?-এর নিচে No নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে অপেক্ষা করতে হবে। তথ্যগুলো গুগল নিরীক্ষা করে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে নিশ্চিত হলে ই-মেইল অ্যাড্রেস ফেরত দেবে। এ ক্ষেত্রে সাত থেকে ১০ দিন সময় লাগতে পারে।

সমস্যা যখন ড্রাইভারে
অপারেটিং সিস্টেম আপগ্রেডের ক্ষেত্রে কম্পিউটারে অনেক সময় ড্রাইভারের সমস্যা হয়। ড্রাইভারের আপগ্রেড সংস্করণও অনেক সময় পাওয়া যায় না। এ ক্ষেত্রে 'ড্রাইভার ডক্টর' সফটওয়্যার ব্যবহার করে সমস্যার সমাধান করা যায়। www.devicedoctor. com/device-doctor-download.php থেকে সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি ইনস্টল করার পর Device Doctor-এর Open & Scan বাটনে ক্লিক করতে হবে। এটা স্বয়ংক্রিয়ভাবে সব ড্রাইভার স্ক্যান করে একটি তালিকা তৈরি করবে এবং প্রয়োজনীয় আপডেট ফাইলগুলো ডাউনলোড করবে। একেকটি ড্রাইভার আপডেট করার পর কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে। এভাবে ড্রাইভার সমস্যা দূর করা যাবে।

স্টার্টআপ এবং শাটডাউন শব্দের ম্যাজিক
উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর কম্পিউটার স্টার্টআপ এবং শাটডাউন হওয়ার সময় একটি নির্দিষ্ট শব্দ হয়। সেটিংস পরিবর্তন করে এ শব্দ পরিবর্তন করা সম্ভব। তবে স্টার্টআপ বা কম্পিউটার শাটডাউনে যে শব্দ ব্যবহার করতে চান, তা .WAV ফরম্যাটের অডিও ফাইল হতে হবে। অন্য কোনো অডিও ফাইল ফরম্যাটে থাকলে এটা কনভার্টার ব্যবহার করে .WAV ফরম্যাটে রূপান্তর করে নেওয়া যাবে। ফাইল রূপান্তর শেষে পছন্দের .WAV ফাইল দুটি Windows XP Startup ও Windows XP Shutdown নামে সংরক্ষণ করতে হবে। এরপর c ড্রাইভে গিয়ে windows ফোল্ডার খুলে media ফাইলে গিয়ে অডিও ফাইল Windows XP Startup ও Windows XP Shutdown রিপ্লেস করতে হবে। এবার কম্পিউটার স্টার্টআপ এবং শাটডাউনের সময় ব্যবহারকারীর ইচ্ছামতো শব্দ বা গান বাজবে।

ভার্চুয়াল মেমোরি পরিষ্কার
কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ব্যবহারের সময় অনেকগুলো পেইজ ফাইল (Page File) তৈরি হয়। এগুলো কম্পিউটারে জমা হয়ে র‌্যামের গতি কমিয়ে দেয়। গতি কমে যায় কম্পিউটারেরও। চাইলে কম্পিউটার বন্ধ করার সময় স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলগুলো মুছে ফেলতে পারেন। এ জন্য Start থেকে control panel-এ গিয়ে Administrative Tools- > Local Security Policy- > Security Settings- > Local Policies- > Security Options-এ যান। ডান পাশের Shutdown:Clear virtual memory page file এ ডাবল ক্লিক করুন এবং Enable করে OK দিয়ে বের হয়ে আসুন। এখন কম্পিউটার বন্ধের সময় virtual memory page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এ ছাড়া Start থেকে run-এ গিয়ে Tree লিখে Enter চাপলেও Ram-এর গতি কিছুটা বাড়বে। কাজটি কিছুদিন পর পর করলে কম্পিউটারের গতি ঠিক থাকবে।

খোলা যাচ্ছে না পিডিএফ ফাইল?
ডকুমেন্ট পড়ার জন্য অন্য ফাইলের তুলনায় পিডিএফ সহজ হলেও পাসওয়ার্ড সমস্যার কারণে মাঝেমধ্যে ঝামেলা দেখা দেয়। পাসওয়ার্ড না জেনেও পিডিএফ ফাইলটি পড়ার সুযোগ করে দিতে পারে 'পিডিএফ আনলকার' সফটওয়্যারটি। http://bit.ly/ pdfunlocker থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার পাসওয়ার্ড দেওয়া পিডিএফ ফাইলটি ড্র্যাগ করে ডেস্কটপে পিডিএফ আনলকার সফটওয়্যারের আইকনের ওপর এনে ছেড়ে দিন। এতে ডেস্কটপে আরেকটি নতুন পিডিএফ ফাইল তৈরি হবে। এবার তা অনায়াসেই পড়া এবং সম্পাদনা করা যাবে।

ছবি থেকে টেক্সট!
এখন ছবি থেকে টেঙ্টে রূপান্তরের প্রযুক্তি ব্যবহার করে অনেক সময় বাঁচানো সম্ভব। এ জন্য প্রথমে www.free-ocr.com সাইটে যেতে হবে। এবার যে ছবিকে টেক্সটে দেখতে চান, সেটি সাইটেরUpload image for OCR এর মাধ্যমে নির্বাচন করতে হবে। ছবির টেক্সটি কোন ভাষায় রয়েছে, তা নির্বাচন করে Send File-এ ক্লিক করলে ছবিটিতে থাকা সব লেখা টেক্সট রূপান্তরিত হবে। এ বক্স থেকে লেখা কপি এবং সম্পাদনাও করা যাবে।

দেখা যায় না হিডেন ড্রাউভ?
উইন্ডোজ সেভেনে সিডি/ডিভিডি এবং খালি ড্রাইভগুলো সাধারণত হাইড করা থাকে। ড্রাইভগুলো দেখতে হলে প্রথমে Folder-এ গিয়ে View তে ক্লিক করুন। এখান থেকে Hide empty drives in the Computer folder-এ টিক চিহ্ন দিয়ে ok করুন। এরপর থেকে উইন্ডোজ সেভেনে হিডেন ড্রাইভ দেখা যাবে।

'এরর' দেখালে
উইন্ডোজ এঙ্পি ব্যবহারে কোনো সমস্যা দেখা দিলে স্ক্রিনে Send an Error Report to Microsoft লেখাটি দেখায়। কয়েক ক্লিকেই বিরক্তিকর এই মেসেজ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এ জন্য My Computer থেকে রাইট ক্লিক করে Properties খুলুন। এবার Advanced Tab-এ ক্লিক করে Active করে নিন। এরপর Error Reporting বাটনে ক্লিক করুন। নতুন একটি Window আসবে। Disable Error Reporting নির্বাচন করে ok করুন। আবার ok করুন। বিরক্তিকর এই এরর রিপোর্টিং বন্ধ হয়ে যাবে

Monday, March 11, 2013

সহজ ভাষায় প্রোগ্রামিং সি/সি++


সহজ ভাষায় প্রোগ্রামিং সি/সি++
ফাংশনের ব্যবহার সি প্রোগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর ফাংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয় হলো রিকার্সন। রিকার্সন নিয়ে গত পর্বে ছোট একটি উদাহরণ দেয়া হয়েছিল। কিন্তু রিকার্সন বিষয়টি ঠিকমতো বুঝতে না পারলে সি ল্যাঙ্গুয়েজে অ্যাডভান্স হয়া সম্ভব নয়। এ লেখায় রিকার্সনের ওপর কিছু সহজ এবং জটিল উদাহরণ এবং তার সমাধানের সহজ ব্যাখ্যা দেয়া হয়েছে। মনে রাখা ভালো, রিকার্সন শুধু যে সি-তেই থাকে এমন কোনো কথা নেই। সি সব ল্যাঙ্গুয়েজের বেসিক আর তাই আজকের অনেক আধুনিক ল্যাঙ্গুয়েজ যেমন জাভা, সি #, এমনকি ওয়েব ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজগুলোতেও রিকার্সনের বহুল ব্যবহার দেখা যায়। 

প্রথমে রিকার্সনের মাধ্যমে কিভাবে ফিবনাক্কি নাম্বারের ধারা বের করা যায়, তা দেখানো হয়েছে। তার আগে জেনে রাখা ভালো, ফিবনাক্কি নাম্বার কাকে বলে। এটি একটি বিশেষ ধরনের ধারা। এ ধারাটি শুরু হয় ১ থেকে (মতভেদে ০ থেকে)। নিচে ফিবনাক্কি নাম্বারের ধারাটি দেয়া হলো :

1,1,2,3,5,8,13,21,34,55,89,144,‡.

F(n)=F(n-1)+F(n-2) [F0=1 ‰es F1=1]

উপরের ধারাটি দেখেই বোঝা যাচ্ছে ফিবনাক্কি নাম্বার আসলে কেমন হতে পারে। সহজ কথায় বলতে গেলে, nতম ফিবনাক্কি নাম্বার হবে তার আগের দুটি নাম্বারের যোগফল। সুতরাং ওপরের সিরিজের সপ্তম নাম্বার হলো ১৩, যা আগের দুটি নাম্বার ৮ এবং ৫-এর যোগফল।

ফিবনাক্কি নাম্বার কী তা দেখানো হলো। এখন ধরা যাক, একটি সমস্যা দেয়া হলো যে nতম ফিবনাক্কি নাম্বার বের করার একটি প্রোগ্রাম লিখতে হবে। তাহলে শুধু রিকার্সন ব্যবহার করেই প্রোগ্রামটির কোড সবচেয়ে সহজে লেখা সম্ভব হবে। অন্যভাবে লেখাও সম্ভব, কিন্তু রিকার্সন ব্যবহার না করলে কোড খুব কঠিন হয়ে যাবে। আরেকটি কথা জেনে রাখা ভালো, রিকার্সনের পাশাপাশি আরেকটি কনসেপ্ট আছে, যার নাম হলো ইটারেশন। রিকার্সন আর ইটারেশনের মধ্যে মূল পার্থক্য হলো, ইটারেশনে এমন কোনো ফাংশন থাকে না যে নিজেই নিজেকে কল করে। অর্থাৎ সাধারণ ফর লুপ দিয়ে যদি এই সমস্যা সমাধান করা হয়, তাহলে বলা হবে কোডটি ইটারেশন ব্যবহার করে তৈরি করা হয়েছে। ইটারেশন এবং রিকার্সনের মধ্যে আরেকটি বেসিক পার্থক্য হলো রিকার্সন ব্যবহার করে কোড করলে সেই কোডের গুণগত মান অনেক ভালো হয়। কারণ ইটারেশনের রান টাইম রিকার্সনের থেকে অনেক বেশি।

এখন সমস্যাটির সমাধান দেয়া হলো। এর পরে তা ব্যাখ্যা করা হবে।

int fib(int m);

void main()

{
int i,n;
printf(“enter the value of n:\n”);
scanf(“%d”,&n);
for(i=1;i<=n;i++)
{
printf(“%d\n”,fib(i));
}
}
int fib(int m)
{
if(m<=2)
return 1;
else
return fib(m-1)+fib(m-2);
}

দেখাই যাচ্ছে, এখানে রিকার্সন ব্যবহার করে কোড লেখা হয়েছে। fib() হলো এখানে রিকার্সিভ ফাংশন। প্রোগ্রামের কাজ হলো একটি নাম্বার ইনপুট দিতে হবে, সেই নাম্বারটি হবে n-এর ভ্যালু এবং প্রোগ্রাম তততম নাম্বার পর্যন্ত ফিবনাক্কি ধারাটি প্রিন্ট করবে। এখন শুরুতেই বলা দরকার, এই প্রোগ্রামটি কেন ইটারেশন দিয়ে করা হলো না। যদি ইটারেশন দিয়ে করা হতো, তাহলে শুধু লুপ দিয়ে কোড করতে হতো, যেটি খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। তাছাড়া কখনো কখনো ইটারেশন দিয়ে ঠিকমতো কোড করাও সম্ভব হয়ে ওঠে না। কিন্তু রিকার্সন ব্যবহার করার জন্য কোড যেমন আকারে ছোট হয়েছে, তেমন সহজও হয়েছে। আর কোডের জটিলতা কম বলে এটি রান করতেও কম সময় লাগবে।

কোডের প্রথমেই ফাংশনের প্রোটোটাইপ দেয়া হয়েছে। ফাংশনে প্রোটোটাইপ কী জিনিস তা আগেও বলা হয়েছে, তারপরও আরেকবার বলে দেয়া হলো- যখন কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করে তখন সেই ফাংশনের প্রোটোটাইপ দেয়া দরকার, যাতে প্রোগ্রাম বুঝতে পারে যে সেই নামে একটি ফাংশন আছে। এটি না দিলে এরর হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রোটোটাইপ যেন কখনো বাদ না পড়ে, সেদিকে সবসময় খেয়াল রাখা দরকার।

প্রোটোটাইপের পরে মেইন ফাংশন শুরু হয়েছে। খেয়াল করলে দেখা যাবে মেইন ফাংশনেও কিন্তু লুপ ব্যবহার করা হয়েছে। এর অর্থ এই নয় যে, মূল প্রোগ্রামটি ইটারেশনভিত্তিক। এখানে মূল লজিক বা মূল কাজ হলো fib() ফাংশনটি। সেটি রিকার্সন দিয়ে কল করা হয়েছে, তাই প্রোগ্রামটি রিকার্সনভিত্তিক।

প্রথমে n-এর মান চাওয়া হয়েছে। এখানে n হলো সেই পজিশন যে পর্যন্ত ফিবনাক্কি নাম্বার বের করতে হবে। পরে ফর লুপে সেই পজিশন পর্যন্ত প্রোগ্রাম ফিবনাক্কি নাম্বার রিটার্ন করবে এবং প্রিন্ট করবে। এখানে প্রিন্ট ফাংশনের ভেতরে সরাসরি fib() ফাংশন কল করে মান প্রিন্ট করা হয়েছে। এটি ফাংশন কল করার আরেকটি উপায়। গত পর্বে ফাংশন কল করার বিভিন্ন উপায় দেখানো হয়েছে। এখানে সরাসরি ফাংশন কল করা হয়েছে এবং সরাসরি ফাংশনের রিটার্ন্ড মানটি প্রিন্ট করা হচ্ছে। যেহেতু ফাংশনের রিটার্ন্ড মান এখানে প্রিন্ট করা হচ্ছে, তাই এই ফাংশনের সবসময় একটি রিটার্ন ভ্যালু থাকবে। অর্থাৎ এই fib() ফাংশনটি সবসময় কোনো না কোনো মান রিটার্ন করবেই। আর ফাংশনটি যাতে কোনো মান রিটার্ন করতে পারে, তাই তার রিটার্ন টাইপের দিকে খেয়াল রাখতে হবে। যেমন এখানে ফাংশনটি সবসময় ইন্টেজার টাইপের মান রিটার্ন করছে। তাই ফাংশনের রিটার্ন টাইপ হবে ইন্টেজার। অর্থাৎ ফাংশনের নামের আগে int লিখতে হবে। এখানে রিটার্ন টাইপের ওপর খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রিটার্ন টাইপ যদি ঠিক না থাকে তাহলে ফাংশনটি কোনো মান রিটার্ন করবে না। সুতরাং কোনো মান প্রিন্ট হবে না। যারা নতুন প্রোগ্রামার তাদের কাছে এ বিষয়টি একটু কঠিন মনে হতে পারে। তাই অন্যভাবেও এই ফিবনাক্কি নাম্বারগুলো প্রিন্ট করা সম্ভব। এখানে কোডে মেইন ফাংশনের মধ্যে নাম্বারগুলো প্রিন্ট করা হয়েছে। তাই ইউজারকে ডিফাইন্ড ফাংশনটির রিটার্ন টাইপের দিকে খেয়াল রাখতে হচ্ছে। কিন্তু ইউজার যদি সরাসরি fib() ফাংশনের ভেতরেই প্রিন্ট করার কমান্ড দিয়ে থাকেন, তাহলে এখানে রিটার্ন করার কিছু থাকবে না। অর্থাৎ ফাংশনের রিটার্ন টাইপ নিয়ে আর খুব একটা চিন্তা করতে হবে না। দু’ভাবেই কাজটি করা যায়। যেভাবে সহজ মনে হবে, সেভাবেই করা উচিত। তাহলে পরে কোড বুঝতে সমস্যা হবে না।

লোকাল প্যারামিটার আর ফরমাল প্যারামিটার নিয়ে যাতে কোনো সমস্যা না থাকে, তাই এটি নিয়ে আলোচনা করা হয়েছে। একটি ফাংশনের প্যারামিটার কী, তা আমরা জানি। ফাংশনের নামের পর প্রথম বন্ধনীর মাঝে যে মান বা ভেরিয়েবল থাকে তাকেই ফাংশনের প্যারামিটার বলা হয়। প্যারামিটার ব্যবহারের উদ্দেশ্য একটাই, তা হলো এক ফাংশন থেকে আরেক ফাংশনে ভেরিয়েবল বা মান পাঠানো। যেমন মেইন ফাংশনের যে দ্বিতীয় প্রিন্টের কমান্ড আছে সেখানে ভালোমতো লক্ষ করলে দেখা যাবে, সেখানে fib() ফাংশনকে কল করা হয়েছে এবং একই সাথে সেই ফাংশনে একটি মান পাঠানো হয়েছে। সেই মানটি হলো ভেরিয়েবল i। এখানে ফাংশনের প্রথম বন্ধনীর ভেতরে যেহেতু একটি ভেরিয়েবল লেখা হয়েছে এবং যেহেতু এর মাধ্যমেই ভেরিয়েবল পাঠানো হচ্ছে, তাই এটি হলো ফাংশনটির প্যারামিটার। এখন কোডের শুরুতে দেখা যাক। মেইন ফাংশন শুরু হওয়ার আগেই fib() ফাংশনের যে প্রোটোটাইপ লেখা আছে সেখানেও প্রথম বন্ধনীর ভেতরে একটি ভেরিয়েবল লেখা আছে। সেখানে int m লেখা আছে। এটি কোনো ভেরিয়েবল পাস করছে না বা কোনো ভেরিয়েবল রিসিভও করছে না। তারপরও এটি ফাংশনটির প্যারামিটার। লক্ষ করলে দেখা যাবে, মেইন ফাংশনের নিচে যেখানে fib() ফাংশনটির শুরু হয়েছে সেখানেও প্যারামিটার হিসেবে int m লেখা আছে। মেইন ফাংশনের ভেতরে যে প্যারামিটার ছিল সেটি হলো অ্যাকচুয়াল প্যারামিটার। আর প্রোটোটাইপে বা ফাংশনের বর্ণনার শুরুতে যে প্যারামিটার আছে, তা হলো ফরমাল প্যারামিটার। এ দুই ধরনের প্যারামিটারের মাঝে যে মূল পার্থক্য আছে, তা সবসময় খেয়াল রাখতে হবে। আর তা হলো অ্যাকচুয়াল প্যারামিটারে সরাসরি ভেরিয়েবল বা মান দেয়া থাকে। অর্থাৎ যাকে পাঠানো হবে, তাই অ্যাকচুয়াল প্যারামিটার। আর যে গ্রহণ করবে, সে হলো ফরমাল প্যারামিটার। কিন্তু ফরমাল প্যারামিটার সবসময় একই থাকে। ফরমাল প্যারামিটারকে জেনারেল ফরমে লেখা হয়। অর্থাৎ ফরমাল প্যারামিটার কখনো পরিবর্তন হয় না, বরং তা সব অ্যাকচুয়াল প্যারামিটারের জন্যই কাজ করে। আর এ দু’ধরনের প্যারামিটার যেভাবে কাজ করে তা এখানে সহজে বলে দেয়া হলো। এই কোডে fib()-এর প্যারামিটার হিসেবে i-কে পাঠানো হচ্ছে এবং int m তাকে গ্রহণ করছে। অর্থাৎ m-এর মান হয়ে গেল i। খেয়াল রাখতে হবে i এবং m-এর ডাটা টাইপ যেন একই হয়।

ইউজারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বিষয়টি হলো, রিকার্সিভ ফাংশনের ভেতরের কাজটি কিভাবে হচ্ছে তা ঠিকমতো বুঝতে পারা। অর্থাৎ রিকার্সনের প্রধান লজিকটুকু ধরতে পারা। এখানে রিকার্সনের প্রধান অংশ কিন্তু একটাই, তা হলো ইউজার ডিফাইন্ড ফাংশনের একদম শেষের লাইনটি। তবুও সহজে বোঝার জন্য পুরো ফাংশনের ব্যাখ্যা দেয়া হয়েছে। রিকার্সনের লজিক ব্যাখ্যা করার আগে মূল সমস্যার কথা একবার চিন্তা করা যাক। মূল সমস্যা হলো একটি বিশেষ ধরনের ধারা প্রিন্ট করাতে হবে, কিন্তু কতদূর প্রিন্ট করতে হবে সেটি ইউজার ইনপুট দিয়ে নির্ধারণ করে দেবেন। এখন বিশেষ ধারাটির দিকে একবার নজর দেয়া যাক। ধারাটির প্রথম দুটি সংখ্যা একই। এরপর থেকে ভিন্ন সংখ্যা শুরু হয়েছে। ধরুন, এই ধারাটি একটি ফর লুপের বিভিন্ন পর্যায়। লুপটির পর্যায় শুরু হয়েছে i=1 থেকে। এখন প্রথম দুটি পর্যায়ে লুপটি ১ প্রিন্ট করবে, এরপর থেকে ভিন্ন সংখ্যা। তাহলে বলা যায় যে i-এর মান ২ হওয়া পর্যন্ত একই মান প্রিন্ট হবে, ২-এর বেশি হলে তখন ভিন্ন সংখ্যা প্রিন্ট হওয়া শুরু হবে। এখন i-এর মানটাকেই প্যারামিটার হিসেবে পাঠানো হচ্ছে। তার মানে i-এর মান এবং m-এর মান সমান। অর্থাৎ m-এর মান যতক্ষণ ২-এর কম থাকবে ততক্ষণ ফাংশনটি ১ রিটার্ন করবে। কারণ ফাংশনটি ১ রিটার্ন করলেই সেই ১ প্রিন্ট হবে। আর m-এর মান যখন ২-এর বেশি হবে তখন ফাংশনটি ভিন্ন সংখ্যা রিটার্ন করবে এবং সেটি প্রিন্ট হবে। তাই নিচের ফাংশনটির প্রথম কন্ডিশন হলো যতক্ষণ m-এর মান ২-এর ছোট বা সমান হবে ততক্ষণ পর্যন্ত ১ রিটার্ন করবে। এখন ধরা যাক, ফর লুপটির পর্যায় ২-এর বেশি হয়ে গেল। তাহলে ফাংশনটি আর ১ রিটার্ন করবে না, তখন ভিন্ন সংখ্যা রিটার্ন করবে। এখন এই ভিন্ন সংখ্যাটি কী হবে, তা নির্ধারণ করাই এই রিকার্সনের তথা এই প্রোগ্রামের মূল কাজ। আমরা জানি, ফিবনাক্কি ধারার যেকোনো সংখ্যা তার আগের দুটি সংখ্যার যোগফলের সমান। অর্থাৎ যদি nতম সংখ্যা নির্ণয় করতে বলা হয়, তাহলে তা (n-1) এবং (n-2)-এর যোগফলের সমান হবে। ধরা যাক, তৃতীয় সংখ্যাটি বের করতে বলা হলো। তার মানে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যোগফল বের করতে বলা হলো। লক্ষণীয়, i-এর মান ২ বা এর কম হলে fib() ফাংশনটি সরাসরি একটি সংখ্যা রিটার্ন করে। রিকার্সনে মূলত এই ধারণাটিই ব্যবহার করা হয়েছে। fib() ফাংশনের দ্বিতীয় শর্ত তখনই কাজ করবে, যখন ফল লুপের পর্যায় ২-এর বেশি হবে। এখানে যে কমান্ডটি লেখা হয়েছে সেটি রিকার্সনের কমান্ড। এখানে [fib(m-1)+fib(m-2)] রিটার্ন করার কমান্ড দেয়া হয়েছে। বোঝাই যাচ্ছে, এখানে যেহেতু ফাংশনটি নিজেই নিজেকে কল করছে, তাই এটি রিকার্সন। nতম পজিশনের আগের দুটি পজিশনের মান বের করে যোগ করাই হলো এই কমান্ডের মূল কাজ। আর এখানে প্যারামিটার হিসেবে (m-1) এবং (m-2) পাঠানো হচ্ছে। অর্থাৎ ফাংশনটি নিজেকে কল করছে এবং আগের দুটি পজিশনের মান বের করার কমান্ড দিচ্ছে। আর মান দুটি বের করা হলে তাদের যোগফল মেইন ফাংশনে রিটার্ন করা হচ্ছে।

চিত্র-১-এ দেখানো হলো কিভাবে রিকার্সিভ ফাংশন কাজ করে। ধরা যাক, ফর লুপে পঞ্চম পর্যায় চলছে। সুতরাং i-এর মান এখন ৫। তাহলে fib() ফাংশনে m-এর মান হবে ৫। তাই ফাংশনের দ্বিতীয় কন্ডিশনে প্রোগ্রাম চলে যাবে। সেখানে ফাংশনটি নিজেই নিজেকে আবার কল করছে, কিন্তু এখানে প্যারামিটার হিসেবে ভিন্ন মান পাঠানো হচ্ছে। চিত্রে খেয়াল করলে দেখা যাবে, কিভাবে ফাংশনের রিকার্সন হছে এবং কিভাবে প্যারামিটারের মান কমছে। কমতে কমতে একসময় প্রতিটা ফাংশনের প্যারামিটারের মান ২-এর কম হবে, তখন ফাংশন সরাসরি ১ রিটার্ন করবে। এভাবে রিটার্ন করতে করতে fib() ফাংশনকে যেখানে কল করা হয়েছে সেখানে ৫ রিটার্ন হবে। এখন ফিবনাক্কি সংখ্যার ধারাটি খেয়াল করলে দেখা যাবে, পঞ্চম স্থানের সংখ্যাটি ৫। এভাবে রিকার্সনের মাধ্যমে কঠিন কোনো প্রোগ্রাম সহজেই সমাধান করা সম্ভব।

কোনো প্রোগ্রাম রিকার্সন ব্যবহার করা যেমন খুব সহজ আবার তেমনি খুব জটিল। রিকার্সনে কোড খুব কম লিখতে হয়। কিন্তু রিকার্সনের মূল লজিক বোঝাটা বেশ কঠিন। যেমন এই প্রোগ্রামে ইউজার ডিফাইন্ড ফাংশনের দ্বিতীয় কন্ডিশনটি হলো পুরো প্রোগ্রামের রিকার্সনের মূল লজিক। এই অংশটুকু যে ভালমতো বুঝতে পারবেন পুরো প্রোগ্রাম বোঝা তার জন্য কোনো ব্যাপারই নয়। কিন্তু শুধু কোড দেখে এই রিকার্সন লজিক বোঝা বেশ কঠিন একটি কাজ। তা ছাড়া এটি অ্যাডভান্সড প্রোগ্রামিংয়ের কোঠায় পড়ে। আর এটাও সত্যি যেকোনো কিছু বোঝা যত কঠিন তার থেকে জিনিসটি তৈরি করা আরও বেশি কঠিন। তাই সবচেয়ে ভালো উপায় হলো, এ ধরনের রিকার্সন লজিক যখন তৈরি করা হয় তখন একটি ছবি এঁকে নেয়া। এখানে রিকার্সনের যে চিত্রটি দেয়া হয়েছে, কেউ কেউ শুধু সেই ছবিটি দেখে রিকার্সনের লজিক ধরতে পারবেন। তাই এরকম জটিল কোড লেখার সময় যদি মূল লজিকের একটি চিত্র আকাঁ যায় তাহলে অনেক সহজে সেই চিত্র দেখে লজিক সম্পূর্ণ করা যায় এবং সে অনুযায়ী কোড লেখা যায়।

যদিও রিকার্সন খুব উন্নতমানের কোডিংয়ের একটি বৈশিষ্ট্য এবং এটি দিয়ে কোডের আকার অনেক ছোট হয়ে যায়। রিকার্সন ব্যবহারের সময় কিছু জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে। প্রথমেই বলা যাক, ইনফাইনিট রিকার্সনের ব্যাপারে। রিকার্সনের লজিক বোঝা এবং তৈরি করা কোনো সহজ কাজ নয়। যেকোনো সময় ছোট বা বড় যেকোনো ধরনের ভুল হতেই পারে। কখনো কখনো রিকার্সনের লজিকে কিছু সূক্ষ্ম ভুল হয়ে থাকে, যার জন্য ফাংশন তার শেষ খুঁজে পায় না। যেমন রিকার্সনের কন্ডিশনে যদি ভুলবশত এমন কোনো শর্ত দেয়া হয় যাতে ফাংশন কখনো পৌঁছায় না, তাহলে ফাংশন তার শেষ খুঁজে পাবে না। অর্থাৎ রিকার্সনটি কখনই শেষ হবে না। যেটি একটি ইনফাইনিট ফাংশনের বা রিকার্সনের সৃষ্টি করবে। এরকম অবস্থায় আসলে প্রোগ্রাম থেমে থাকবে এবং যাই করতে বলা হোক না কেন কিছুই হবে না। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে প্রোগ্রাম থেমে আছে, কিন্তু আসলে এ অবস্থায় প্রোগ্রাম চলতে থাকে। যেহেতু প্রোগ্রাম কোনো কমান্ড শেষ না করা পর্যন্ত পরের কমান্ডে যায় না এবং যেহেতু ইনফাইনিট হওয়া মানে কোনো কমান্ডের এক্সিকিউশনের শেষ না হওয়া, তাই প্রোগ্রামের রিকার্সন আর কখনো শেষ হয় না অর্থাৎ প্রোগ্রাম পরবর্তী কমান্ডে আর যেতে পারে না। তাই প্রোগ্রামটি ইনফাইনিট হয়ে যায়। উদাহরণস্বরূপ- দেয়া ফিবনাক্কির প্রোগ্রামটার কথাই বলা যায়। এখানে fib() ফাংশনের ভেতরে প্রথম কন্ডিশনে কেউ যদি ভুলবশত if(m>20) লেখে এবং প্রোগ্রাম রান করার পর ইনপুট ৫ দেয়, তাহলে প্রোগ্রামটি ইনফাইনিট রিকার্সিভ হয়ে যাবে এবং বিভিন্ন সংখ্যা অনবরত প্রিন্ট করেই যাবে। কেননা ইনপুট যদি ৫ হয়, তাহলে প্রোগ্রাম প্রথম কন্ডিশনে পড়বে না, দ্বিতীয় কন্ডিশনে যাবে। কিন্তু দ্বিতীয় কন্ডিশনে রিকার্সন করা হয়েছে এবং প্যারামিটার হিসেবে আগের মান কমিয়ে দেয়া হয়েছে। তাই রিকার্সনের পরবর্তী পর্যায়ে আরেকটি fib() ফাংশন তৈরি হবে, যেখানে প্যারামিটার হিসেবে যাবে ৪ এবং ৩, এরপর আবার রিকার্সন হবে এবং প্যারামিটারের মান কমে যাবে। অর্থাৎ প্রোগ্রাম কখনই প্রথম কন্ডিশনে যাবে না, সবসময় দ্বিতীয় কন্ডিশনেই যেতে থাকবে। আর প্রথম কন্ডিশনে না গেলে সরাসরি কোনো মান রিটার্নও হবে না, রিকার্সন থামবেও না। তাই প্রোগ্রাম ইনফাইনিট হয়ে যাবে। প্রোগ্রাম যদি একবার ইনাইফনিট হয়ে যায়, তখন তা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এ কারণে ইউজার যদি এডিটর হিসেবে টার্বো সি ব্যবহার করেন, তাহলে কিছুক্ষণ পরপরই সেভ করা উচিত। টার্বো সি-তে সেভ করার সহজ উপায় হলো F2 চাপা। আর কেউ যদি আধুনিক ৩২ বিটের কোনো এডিটর যেমন ভিজ্যুয়াল সি, ডেভ সি, কোড ব্লক ইত্যাদি ব্যবহার করেন, তাহলে সেভ না করলেও তেমন সমস্যা হয় না।

রিকার্সনের দ্বিতীয় সমস্যা হলো লজিকে ভুল। এমনও হয় যে ইউজার ঠিকমতো লজিক ডিজাইন করলেন, লজিক অনুযায়ী কোডও করলেন, প্রোগ্রাম ঠিকমতো রানও করল, কিন্তু ফল ঠিক এলো না। এ ধরনের সমস্যা খুবই কমন এবং এক্ষেত্রে সাধারণত লজিকে ভুল থাকে না, কোডে ভুল থাকার সম্ভাবনাই বেশি থাকে। আর রিকার্সনের কোড সাধারণত খুব ছোট হয়ে থাকে। তাই এ ধরনের রিকার্সনের কোডে ভুল হলে তা বের করা প্রায় কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। কোড যত ছোট তা ইউজারের জন্য বোঝা তত কঠিন। তাই এসব ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো ছবি এঁকে নেয়া। তারপর ছবি ধরে ধরে কোড মিলিয়ে দেখা যে কোথাও ভুল হলো কি না।

আরেকটি ছোট সমস্যা হলো রিকার্সনের কোড করার সময় মাঝে মাঝে ভেরিয়েবলের স্কোপ নিয়ে ঝামেলা দেখা যায়। রিকার্সনের মাঝে ভুলে এমন কোনো কোড লেখা হয়, যার ভেরিয়েবলের স্কোপ সেই ফাংশনের বাইরে। সেক্ষেত্রে এরর দেখা দেবে। তবে এটি তেমন বড় কোনো সমস্যা নয়, কারণ এ ধরনের ভুল হলে কম্পাইলার এরর দেবে এবং ইউজার আগে থেকেই বুঝতে পারবেন। সে ধরনের ভুলই সবচেয়ে বেশি বিপজ্জনক যেগুলোর জন্য কম্পাইলার কোনো এরর দেয় না, কিন্তু প্রোগ্রামের ফল ভুল আসে।

রিকার্সন প্রোগ্রামিং জগতের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি ব্যবহার করা যেমন সহজ, ডিজাইন করা তেমন কঠিন। অনুশীলনের মাধ্যমেই এ ব্যাপারে পারদর্শী হওয়া সম্ভব।

Monday, February 18, 2013

how to use computer (computer tips & tricks)

computer tips         
District
Upazilla:
Road Type
Road Code